দেশের ১০ জেলায় জাতীয় মহাসড়ক নেই: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৬:৪৭আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:০১

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

সড়ক ও জনপথের আওতাধীন মোট সড়কের পরিমাণ ২১৫৯৫.৪৯৩ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩৯০৬.০৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪৪৮২.৫৪০ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৩২০৬.৯২৩ কিলোমিটার। দেশের ১০টি জেলায় কোনও জাতীয় মহাসড়ক নেই। অন্যদিকে সব থেকে বেশি জাতীয় মহাসড়ক রয়েছে চট্টগ্রাম জেলায়, এর দৈর্ঘ্য ২২০.৪৮০ কিলোমিটার।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের শহীদুজ্জামান সরকারের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, যে ১০টি জেলায় জাতীয় মহাসড়ক নেই সেগুলো হলো—শরীয়তপুর, নেত্রকোনা, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খাড়গাছড়ি, সুনামগঞ্জ, চাঁদপুর, বরগুনা ও পিরোজপুর।

নাটোর-২ আসনের শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, দেশের এক হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক ধীর গতির যানবাহন চলাচলের জন্য উভয় দিকে সার্ভিস লেনের ব্যবস্থা রেখে চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের