মিল্কভিটার দুধ পরিপূর্ণ ও সুস্বাদু, সংসদে প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৭:১৯আপডেট : ২৭ জুন ২০১৯, ১৭:২৬

সংসদ অধিবেশন (ফাইল ফটো) অসৎ ব্যবসায়ীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্ট রিপোর্ট দিয়ে মিল্কভিটার দুধে আর্সেনিক ও ফরমালিন থাকার কথা বলেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি বলেন, মিল্কভিটার দুধে ফরমালিনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মিল্কভিটা দুধ হচ্ছে পরিপূর্ণ, উপযুক্ত ও সুস্বাদু।
বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‘আমদানি করা গুঁড়া দুধ মানসন্মত নয়’
স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘আমাদের দেশে যে গুঁড়া দুধ আমদানি করা হয় তা পুষ্টিযুক্ত নয়। ডেনমার্ক ও ইউরোপের যেসব দুধ পরিত্যক্ত, দুধের ফ্যাট সংগ্রহের পর যা ব্যবহার হয় না তা বাল্ক মাল হিসেবে মাত্র ৫ শতাংশ ট্যাক্স দিয়ে ইমপোর্ট করে প্যাকিং করে বিক্রি করা হয়। এদেশের মানসম্মত মিল্কভিটার দুধ যাতে বিক্রি না নয় সে জন্য অপচেষ্টা চলেছিল। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এটা বুঝতে পেরে ওই ৫ শতাংশ ট্যাক্সের পরে আরও ৫ শতাংশ যোগ করেছেন। আমি মনে করি, এটি সময়োপযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে মিল্কভিটার বিরুদ্ধে যে অপপ্রচার সেটি বন্ধ হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন গত পরশু (২৫ জুন) বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী ঢাকা ইউনিভার্সিটির একটি টেস্ট রিপোর্ট দিয়ে বলছে, মিল্কভিটাতে আর্সেনিক আছে। মিল্কভিটা দুধের মধ্যে নাকি ফরমালিন আছে। এটি সর্বৈব মিথ্যা কথা।’
স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘আমরা ইতোমধ্যে (গতকাল বুধবার) বিএসটিআই থেকে রিপোর্ট দেখেছি, সেখানে ফরমালিনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ইতোমধ্যে সিঙ্গাপুরে একটি টেস্ট করা হয়েছে, সেখানে বলা হয়েছে মিল্কভিটা দুধ হচ্ছে পরিপূর্ণ, উপযুক্ত এবং সুস্বাদু দুধ। এর বিপরীতে কোনও কিছুই পাওয়া যায়নি। আমরা এ বিষয়টি আপনার মাধ্যমে, এই সংসদের মাধ্যমে জনগণকে নিশ্চিত করতে চাই: এখন পর্যন্ত যেসব দুধ আমদানি করে বাজারজাতকরণ হচ্ছে সেগুলোর চেয়ে মিল্কভিটা অনেক ক্ষেত্রে ভালো। অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং পুষ্টিকর।’

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
ধর্মকে পুঁজি করে বিভক্তির পাঁয়তারাকারীদের বিরুদ্ধে হবে প্রতিরোধ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ধর্মকে পুঁজি করে বিভক্তির পাঁয়তারাকারীদের বিরুদ্ধে হবে প্রতিরোধ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা