ফসলের দাম কম হলেই কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সব ক্ষেত্রেই সঠিক নয়: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ১২:১৭আপডেট : ২৯ জুন ২০১৯, ১২:২৫

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জাতীয় সংসদে বলেছেন, ‘কৃষকদের উৎপাদিত পণ্যের উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সব ক্ষেত্রেই সঠিক নয়। মাড়াইকালীন সময়ে একসঙ্গে বেশি পণ্য বাজারজাত করণের কারণে পণ্যের মূল্য কিছুটা কম থাকে। পণ্যের মান কিছুটা কম থাকায়ও এমনটি হয়। তবে সংগ্রহের পর পরিচর্যা ও সংরক্ষণ করে মূল্য বৃদ্ধির পর বিক্রি করে অনেক কৃষক লাভবান হন। চলতি বছর আলু, শাব-সব্জি ও ফল-মূল ইত্যাদির ক্ষেত্রে ভালো মূল্য পাচ্ছেন।’

চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান,  গত ১০ বছরে ৬৯ হাজার ৬২৪ জন কৃষকের ৭৫ হাজার ৭৪০ মেট্রিক টন শস্য সংরক্ষণের বিপরীতে ১২২ কোটি ২২ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

সংরক্ষিত আসনের শামসুন নাহারের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী জানান, দেশের ফসলী জমি রক্ষায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা হয়েছে। কৃষি জমি সুরক্ষা ও ভূমির পরিবেশগত ব্যবহার নিশ্চিত করতে ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০১৯’ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এই খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান