সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৬:১৯আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৬:৫১





শহীদ মিনার (ছবি: উইকিমিডিয়া কমন্স)
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করতে বলেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আব্দুস শহীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করতে বলেছি।’

বৈঠক কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান ও ওয়াসিকা আয়শা খান অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কাজের গতি ও গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া অর্থের স্বচ্ছতার জন্য অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা চালু করতে সুপারিশ করে কমিটি।

এ বিষয়ে কমিটির সভাপতি আব্দুস শহীদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বেশকিছু প্রকল্প নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে বেশকিছু প্রকল্পে কমিটির কাছে ধীর গতি পরিলক্ষিত হয়েছে। যে কারণে কমিটি এসব প্রকল্পের গতি বাড়াতে বলেছে। পাশাপাশি সরকারি অর্থের যেন অপচয় না হয়, যার জন্য যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।’

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ কাজের গুণগত মান বাড়াতে এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়াতে কমিটি সুপারিশ করে বলে সংবাদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান