ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ০৯:৩১আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৯:৪৫

হজ ফ্লাইট (ফাইল ছবি) ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ফ্লাইট বিজি-৩০০১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, সকালে হজ কার্যক্রম উদ্বোধন করেন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। দুই প্রতিমন্ত্রী হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যাত্রীদের বিদায় জানান।

জানা গেছে, আনুমানিক ৭ ঘণ্টা উড়ে সৌদি আরবে পৌঁছাবেন হজ যাত্রীরা। বৃহস্পতিবার পাঁচটি ফ্লাইট হজ যাত্রীদের সৌদি আরবে নিয়ে যাবে। সকাল ১১টা ১৫ মিনিটে বিজি-৩১০১, বিকাল ৩টা ১৫ মিনিটে বিজি-৩২০১, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিজি-৩৩০১, রাত ৮টা ১৫ মিনিটে বিজি-০০৩৫ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

বাংলাদেশ থেকে এবছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। বাকিরা যাবেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসে। দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।  হজ যাত্রী পরিবহনে বিমান নিজস্ব  ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করছে।

আরও পড়ুন-

যে কারণে সব হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালালে হবে না

হজ নিয়ে ব্যবসা না করার আহ্বান রাষ্ট্রপতির

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম