বঙ্গবন্ধু আর বাংলাদেশ একসঙ্গে ছিল, থাকবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ১৮:১৩আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৮:১৭

সভায় আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা ব্যর্থ চেষ্টা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমরা চাই, আর না চাই বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে আলাদা করা যাবে না। বঙ্গবন্ধু আর বাংলাদেশ সব সময় একসঙ্গে ছিল এবং থাকবে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি বক্তব্য রাখেন।  

আইনমন্ত্রী বলেন, ‘আমরা যেটা করার চেষ্টা করছি, সেটা হলো বঙ্গবন্ধুর প্রতি আমরা যে অন্যায় ও অবিচার করেছি, তার কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা; বলা যেতে পারে পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা। আমাদেরকে বঙ্গবন্ধুর চিন্তার ফসলগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর আইনগুলোর মাধ্যমে স্বাধীনতার ইতিহাস দেখার জিনিষটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে।’

সভায় আইনমন্ত্রী আনিসুল হক জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ, মানবিকতা, দেশপ্রেম এবং আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি তার অগাধ বিশ্বাস ইত্যাদি গুণাবলি তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে বলেন। এজন্য আইনমন্ত্রীর নেতৃত্বে একটি সুপারভাইজরি কমিটিসহ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়।

সভায় আইনমন্ত্রীর সভাপতিত্ব করেন। লজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম