৩৮তম বিসিএসে অংশ নেওয়া ৪ জনের পরীক্ষা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৪:৪৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৪:৫৮

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৮তম বিসিএস’র লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চারজনের পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৯ জুলাই) পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, পরীক্ষা হলে মোবাইল ফোন/ইলেকট্রনিক্স যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ এবং লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন/প্রতারণা/দুর্নীতি/অসদাচরণ করায় চারজনের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এর মধ্যে সারোয়ার আলমের ৩৮তম বিসিএস’র পরীক্ষার বাতিল এবং আগামী তিন বছর পিএসসি’র সব পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া দেবাশীষ দাস, কাওসারুল হাসান রনি ও মোহাম্মদ নুরুল আমীনের পরীক্ষা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৮ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী