বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ২২:২৬আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:২৯

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে ২০১৪-১৫ অর্থবছর থেকে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি করা হচ্ছে। এ প্রক্রিয়ার আওতায় সরকারের ৫১টি মন্ত্রণালয় ও বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে এ চুক্তিটি সম্পাদন করে। মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব চুক্তিতে স্বাক্ষর করেন।

আগামী শনিবার (১৩ জুলাই) সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) করতে যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে এপিএ চুক্তি সম্পাদিত হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

বুধবার (১১ জুলাই) সচিবালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ মুজিবুর রহমান বলেন, ২০১৭-১৮ অর্থবছরে মন্ত্রণালয়গুলোর এপিএ বাস্তবায়নের গড় হার ৮৭ শতাংশ। এবার এপিএ বাস্তবায়ন হারে এগিয়ে থাকার জন্য ১০টি মন্ত্রণালয় বা বিভাগকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কাজ করবে সেই কাজের অঙ্গীকারনামাকেই বলা হয় বার্ষিক কর্ম সম্পাদক চুক্তি বা এপিএ।

সচিব বলেন, চলতি ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিশেষত্ব হলো নির্বাচনি ইশতেহার ২০১৮, ৭ম পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনাসহ রূপকল্প ২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প, পিপিপি-এর আওতায় গৃহীত প্রকল্প এবং সরকারের সার্বিক উন্নয়ন-অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব মন্ত্রণালয় বা বিভাগ ও তাদের আওতাধীন অধিদফতর বা সংস্থা এবং মাঠপর্যায়ের কার্যালয়ে সমঝোতা দলিল সম্পাদন করবে।’

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি