প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী: আজিজ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১১:০২আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২৩:২৪

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সশস্ত্র বাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘ডিসিদের বলেছি, আমরা তাদের সঙ্গে সমন্বিতভাবে দেশের কাজ করবো। কোথাও কোনও সমস্যা হলে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করবো।’

ডিসি সম্মেলনের চতুর্থ দিনে বুধবার (১৭ জুলাই) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক প্রথম কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অধিবেশনে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর উপপ্রধান (বিমান বাহিনী প্রধান দেশের বাইরে) উপস্থিত ছিলেন। এই প্রথম কোনও ডিসি সম্মেলনে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় তিন ব্যক্তি উপস্থিত ছিলেন।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর করণীয় বিষয়ে জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, ‘বন্যা মোকাবিলায় যদি সেনাবাহিনীর প্রয়োজন পড়ে; সেনাবাহিনী প্রস্তুত আছে, কাজে যোগ দেবে। যেখানে যখই প্রয়োজন হবে, শুধু সেনাবাহিনী নয়, তিন বাহিনীর সদস্যরাই সেখানে থাকবেন। ডিসি সাহেবরা যেভাবে চাইবেন, সেভাবেই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে কাজ করবেন সদস্যরা।’

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী