বিচারকের সামনে আসামি হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৯:৩৭আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৪১

বিচারকের সামনে আসামি হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি সংসদীয় কমিটির কুমিল্লায় আদালতে ছুরি মেরে এক আসামি আরেক আসামিকে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, আদালত প্রাঙ্গণে হত্যা আর অন্য স্থানে এ ধরনের ঘটনা এক করে দেখার সুযোগ নেই। কার দোষে এই ঘটনা ঘটলো, তা অবশ্যই খুঁজে বের করতে হবে। এঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) কমিটির বৈঠকে এই দাবি জানানো হয়।

এরআগে, সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার আসামি ফারুককে ছুরি মেরে হত্যা করে আসামি হাসান। এসময় হাসানকে আটক করা হয়।
এই প্রসঙ্গ কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‘আমরা বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছি। গভীর উদ্বোগ প্রকাশ করেছি। দেখতে হবে কার দুর্বলতা আছে। আদালত ও পুলিশসহ সংশ্লিষ্ট কারও অবহেলা ছিল কিনা, সেটা দেখতে হবে। আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনা আর অন্য কোথাও ঘটা হত্যার ঘটনা এক নয়। তদন্ত কমিটি হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত করতে বলেছি।’
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক ‘মাদকাসক্ত শনাক্তকরণ ডোপ টেস্ট প্রবর্তন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে প্রবেশের সময় বাধ্যতামূলক ডোপটেস্ট করা হবে। কমিটি রেল লাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদেরও সুপারিশ করে।

বৈঠকে ব্যাটালিয়ন আনসার ফোর্সকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভুক্তকরণের সুপারিশ করা হয়।

শামসুল হক টুকুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের