খাদ্যে ভেজাল রোধে আইনকে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৬:০৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:০৭

খাদ্যে ভেজাল রোধে আইনকে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইনকে শক্তিশালী করার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকে শক্তিশালী করাসহ সমন্বয়ের মাধ্যমে কাজ করার সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আতাউর রহমান খান ও আঞ্জুম সুলতানা অংশগ্রহণ করেন।

বৈঠকে মোহাম্মদ নাসিম বলেন, ‘মরণব্যাধি ক্যান্সারসহ জটিল রোগ থেকে জাতিকে রক্ষা করতে ভেজালমুক্ত খাদ্য গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা ও সমন্বিত কর্মপ্রচেষ্টার বিকল্প নেই।’ এজন্য তিনি বিশ্বের অন্যান্য দেশের আইন ও গৃহীত পদক্ষেপের আলোকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়, সারাদেশে নিয়মিতভাবে খাদ্যে ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, ক্ষতিকর কেমিক্যালের অপব্যবহার রোধ, পাস্তুরিত তরল দুধের নিরাপত্তা রক্ষা ও বিএসটিআই-এর পরীক্ষায় নিম্নমানের পণ্য বাজার হতে প্রত্যাহার ও জব্দকরণের কাজ চলমান রয়েছে, ক্যালসিয়াম কার্বাইড-এর অপব্যবহার রোধকল্পে নির্দেশনা দেওয়া  হয়েছে।

বৈঠকে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও তাদের কাছ থেকে স্বচ্ছতার সঙ্গে সরাসরি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যে দেশের ২০০টি স্থানে ‘প্যাডি সাইলো’ চালু করা ও এর বাস্তবায়নে ফলপ্রসূ আলোচনা হয়।

খাদ্য খাতে দুর্নীতি বিষয়ে যেকোনও অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের পক্ষ হতে জানানো হয়। এ ক্ষেত্রে কমিটি শতভাগ দুর্নীতি বন্ধে নির্দেশনা দিয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রবণতা রোধ ও নিম্ন আয়ের জনগণকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সারাদেশে পরিচালিত ওএমএস কার্যক্রম আরও স্বচ্ছতার সঙ্গে পরিচালনায় নজরদারি ও তদারকি জোরদারের নির্দেশনা দেয় সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে কমিটির সভাপতি দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী