প্রধানমন্ত্রী আজ দূত সম্মেলনে যোগ দেবেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুলাই ২০১৯, ০৮:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৯:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২০ জুলাই) লন্ডনে এনভয় কনফারেন্সে অংশ নেবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শনিবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন।
তারা হলেন, আবু জাফর (অস্ট্রেলিয়া),শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিম উদ্দিন (গ্রিস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ডস) , মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগিজ), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমূল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  প্রধানমন্ত্রী ইউরোপে বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পাবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে আরও খেলতে চান ক্যারি
বাংলাদেশের বিপক্ষে আরও খেলতে চান ক্যারি
রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’