ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ঢাবির আন্দোলনকারীদের

ঢাবি প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ১৩:০৪আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৩:১৮

  সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া তাদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২৪ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া।  
আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিচ্ছে। তাই শিক্ষার্থীরা প্রশাসনের ওপর কোনও ধরনের আস্থা রাখতে পারছে না।  শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছেন। তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং অসহযোগ আন্দোলন চলবে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন ও নাহিদ ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা চলছে। তবে, বেশিরভাগ বিভাগে খোলা থাকলেও শিক্ষার্থীদের দেখা যায়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম