ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ২২:৩০আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২২:৪০

শিক্ষা মন্ত্রণালয়

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়।  পরিপত্রে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

পরিপত্রে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ এবং ভবনগুলোর মাঝে পানি জমে থাকে—এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজননক্ষেত্র। ডেঙ্গুর বিস্তাররোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গু প্রতিরোধে নিন্মোক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে–

# খেলার মাঠ ও ভবনগুলো পরিষ্কার রাখতে হবে;

# মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;

# শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে;

# ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো শিক্ষার্থীদের নিয়মিত আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।

পরিপত্রে নির্দেশনা বাস্তায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করবে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানরা। জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারা তদারকি করবেন। নির্দশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটরিং করাসহ প্রতি সপ্তাহে এ সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করবেন মহাপরিচালক।

 

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম