আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের কাছে জমি চায় ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৮:৪৮আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:২৪

আগরতলা বিমানবন্দর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দর সম্প্রসারণ করতে বাংলাদেশের জমি ব্যবহার করতে চায় ভারত। এরইমধ্যে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে নির্মিত আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভারত। এরইমধ্যে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে নির্মাণ, নতুন টার্মিনাল ভবনসহ বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। ভারতের আগরতলা বিমানবন্দর বাংলাদেশের সীমানার খুব কাছাকাছি। বিমানবন্দরের রানওয়ে ও লাইটিং এলাকা বাংলাদেশের সীমানার কাছেই। ফলে রানওয়ে সম্প্রসারণে বাংলাদেশের জমি প্রয়োজন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার বলেন, ‘ভারত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মৌখিক প্রস্তাব দিয়েছিল। এখনও লিখিত কোনও প্রস্তাব আসেনি। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, লিখিতভাবে তারা কী সুবিধা চায়, কতটুকু জায়গা লাগবে, নিরাপত্তা ব্যবস্থার কী হবে, এসব বিষয়ে জানাতে। বাংলাদেশের আইন অনুসারে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে আমরা অভিমত জানাবো।’

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম