পূর্ণ সচিব হলেন ৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৮:২৩আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:৪৫

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের ৯ জন ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (৪ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া ৯ সচিব হলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব) মো. জাকির হোসেন আকন্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) উম্মুল হাসনা ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত সচিব মো. রকিব হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খানের সই করা আদেশে বলা হয়েছে, পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অন্য আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এই ৯ জনের পদোন্নতির পর প্রশাসনে সচিব ও সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়ালো ৭৯-এ।

/এসআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ