মহাসড়কে সমস্যা নেই, সমস্যা ফেরিঘাটে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ১২:৫০আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:৫৯

গাবতলীতে ওবায়দুল কাদের এবারের ঈদযাত্রায় মহাসড়কে কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৯ আগস্ট) তিনি বলেছেন, ‘এবারকার ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে কোনও সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফেরিঘাটে। সমস্যা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে, নদীতে প্রচণ্ড স্রোত। মাওয়া থেকে জাজিরা প্রান্তেও প্রচণ্ড স্রোত। সেখানে মাঝে মাঝে ফেরি বন্ধ হয়ে যায়। নদীর স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। যার কারণে গাড়ি আসতে পারছে না।’

শুক্রবার (৯ আগস্ট) সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে এসব কথা বলেন তিনি। গাবতলীতে ওবায়দুল কাদের

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। গতকাল ভারী বর্ষণ ছিল, সিগন্যাল (সতর্ক সংকেত) ছিল, নিম্নচাপের কারণে ঘরমুখো যাত্রা স্বস্তিদায়ক ছিল না। তবে আজ যাত্রা স্বস্তিদায়ক আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ভারী বর্ষণ না হলে আমার মনে হয় ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। কারণ রাস্তায় কোনও সমস্যা নেই, সমস্যা শুধু ফেরিঘাটে।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমরা কঠোরভাবে মনিটরিং করছি। এখানে ভিজিলেন্স টিম আছে। পুলিশ, র‍্যাব, বিআরটিএ কাজ করছে। রংপুরগামী একটি পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছিল বলে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া কোনও ভাবেই সহ্য করা হবে না।’

 

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম