শিডিউল বিপর্যয়, ৬-১০ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৯, ১২:২৭আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৪৫

ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা ট্রেনের শিডিউলে চরম বিপর্যয় ঘটেছে। শনিবার (১০ আগস্ট) সকালে প্রায় সবক’টি ট্রেনই দেরিতে ছেড়েছে। উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো নির্ধারিত সময়ের ৬-১০ ঘণ্টা পর ছাড়বে বলে জানা গেছে। তবে রাজধানী থেকে কম দূরত্বের গন্তব্যের কয়েকটি ট্রেন কমলাপুর রেলস্টেশন ছাড়তে দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা টিকিটি পেয়েছেন তাদের ভোগান্তির তালিকায় যুক্ত হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। 

ঈদযাত্রার চতুর্থ দিন শনিবার কমলাপুর রেলস্টেশন থেকে শিডিউল বিপর্যয়ের কারণে পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ট্রেনগুলো দেরিতে ছাড়ছে। এসব ট্রেনের কোনোটি ৬-১০ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছাড়বে। ফলে চরম ভোগান্তি আর সীমাহীন বিড়াম্বনায় পড়েছে ঘরমুখো মানুষ। 

ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা শুক্রবার (৯ আগস্ট) টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। এ ঘটনার প্রভাব পড়ে ওই রুট ব্যবহার করা সব ট্রেনে।  

শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লেতে দেওয়া ট্রেনের শিডিউল অনুযায়ী, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি সাড়ে ৮ ঘণ্টা পর দুপুর আড়াইটায় ঢাকা ছাড়ারা কথা।

ট্রেন প্ল্যাটফর্মে আসলেই তাতে ওঠার চেষ্টায় থাকেন যাত্রীরা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও ৬ ঘণ্টা দেরি ছাড়বে। ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর সাড়ে ১২টা।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৮ ঘণ্টা দেরিতে বিকাল ৪টায় ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে। 

ট্রেন প্ল্যাটফর্মে আসলেই তাতে ওঠার চেষ্টায় থাকেন যাত্রীরা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব হবে উল্লেখ করা থাকলেও সম্ভাব্য সময় জানানো হয়নি। এটি সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১২টা পর্যন্ত স্টেশনে আসেনি। জানা গেছে আনুমানিক বিকাল ৫টায় ছেড়ে যেতে পারে।  তবে এ সময়ও পরিবর্তন হতে পারে। 

ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী আমির হোসেন বলেন, ‘টিকিটের সময় অনুযায়ী ভোর ৬টার আগে স্টেশনে এসেছি। এখন প্রায় ১২টা বাজে। মা, বোন ও সন্তানদের নিয়ে বিপদে আছি। শিডিউল বিপর্যয়ের তথ্য যদি গ্রাহকদের মোবাইল বা অনলাইনে দেওয়া হলে ভালো হতো।’ 

ট্রেন প্ল্যাটফর্মে আসলেই তাতে ওঠার চেষ্টায় থাকেন যাত্রীরা কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল সাড়ে ১০টার পরিবর্তে আধা ঘণ্টা দেরিতে গেছে বেলা ১১টায় ছেড়ে গেছে৷ পঞ্চগড়গামী একটি ট্রেন ১০টায় ছাড়ার কথা থাকলেও ছেড়ে গেছে বেলা ১২টায়।

রাজশাহী রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে। সেটি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া স্বল্প দূরুত্বসহ আরও কিছু ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, ‘আসলে শুক্রবার টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। যে কারণে ট্রেনগুলোর শিডিউল ঠিক নেই। ঈদের আগে এটি ঠিক করা সম্ভব নয়।’

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম