যাত্রীরা চাইলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৯, ১৩:০৯আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৪:২২

রবিবারের ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত নিচ্ছেন যাত্রীরা শিডিউল বিপর্যয়ের কারণে কোনও যাত্রী টিকিটের টাকা ফেরত চাইলে নিতে পারবেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিব বলেছেন, ‘শনিবারের (১০ আগস্ট) ট্রেনগুলোতে এ সুযোগ দেওয়ার সুযোগ নেই। আগামীকাল বরিবার (১১ আগস্ট) ট্রেনগুলোর ক্ষেত্রে এ সুযোগ দেওয়া হবে। কেউ চাইলে তাকে অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।’

তিনি আরও বলেন, শিডিউল বিপর্যয় রবিবার অনেকটা গুছিয়ে নেওয়া সম্ভব হবে। এরপরও কোনও যাত্রী চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

রেল সচিবের এমন ঘোষণার পর কমলাপুর রেলস্টেশনের ১-৬ নম্বর কাউন্টারে অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এজন্য স্টেশনে মাইকিং ঘোষণাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

শিডিউল বিপর্যয়, ৬-১০ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন

/এসএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম