বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৯, ১০:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১১:১১

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তারা যে দেশেই থাক, খুঁজে বের করা হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। খুনিরা কে কোথায় পালিয়ে আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। আর  যুক্তরাষ্ট্র ও কানাডায় যে দুই খুনি পালিয়ে আছে, তাদেরকেও ফেরানোর চেষ্টা চলছে। যে করেই হোক, এই খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’

বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো, এটাই শোক দিবসের প্রত্যয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার। সেটা করতে পারলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে।’

এর আগে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম