এবারের বন্যায় ক্ষতি কম হয়েছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ১২:১৬আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৩:০০

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক (ফাইল ছবি)

এবারের বন্যায় সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে এবার বন্যায় ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকার বেশি হবে না। ক্ষতি কম হয়েছে। কারণ মাঠে ফসল ছিল না। ক্ষতি যা হয়েছে তা বীজতলা।’

রবিবার (১৮ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদের মধ্যে বীজ সরবরাহ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি টার্গেট অনুসারে আমন উৎপাদন ও সংগ্রহ হবে। যেসব অঞ্চলে এখনও পানি নামেনি বা বীজ বপন করা যাচ্ছে না, সেসব এলাকায় রবি ফসল চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। কৃষির আধুনিকীকরণ প্রয়োজন, যান্ত্রিকীকরণ প্রয়োজন; কারণ তা না হলে কৃষি এবং কৃষককে বাঁচানো যাবে না।’

/এসআই/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি