৯ দিন বন্ধের পর স্থলবন্দরগুলোতে আমদানি রফতানি শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৭:০৬আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৭:০৯

হিলি স্থলবন্দর

টানা ৯ দিন বন্ধের পর দেশের স্থলবন্দরগুলোতে পণ্য আমদানি রফতানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, লালমনিরহাটের বুড়িমারী, সাতক্ষীরার ভোমরা, যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরুর এসব তথ্য জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা।

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বিল্লাল হোসেনের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ‘সকাল সাড়ে ১০টা থেকে পেয়াঁজসহ বিভিন্ন ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।

হিলি প্রতিনিধি জানান, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রবিবার সকাল ১১টা ২০ মিনিটে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

শুল্ক কমিশনারের কার্যালয়, ভোমরা স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থলবন্দরটির কাস্টমস সহকারী কমিশনার আব্দুস সালাম।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানিয়েছেন, আজ থেকে এই বন্দর দিয়েও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বেনাপোল স্থলবন্দর চালুর তথ্য দিয়েছেন বেনাপোল প্রতিনিধিও।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোকদিবস উপলক্ষে টানা ৯দিন এসব স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের