সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ১৭:২৫আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৭:২৮

সংসদীয় কমিটির বৈঠক আইন মন্ত্রণালয়ে অধীনে থাকা সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এদিকে বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, ২০১৫ সালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তৎকালীন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
ওই চিঠিতে বলা হয়, একসময় আইন ও ভূমি মন্ত্রণালয় একসঙ্গে ছিল। পরবর্তীতে পৃথক হওয়ার সময় ভূমি রেজিস্ট্রেশন অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে থেকে যায়।
চিঠিতে আরও বলা হয়, সহকারী কমিশনার ভূমি, সেটেলমেন্ট অফিস ও সাব-রেজিস্ট্রার অফিস থেকে জমির মালিকানা পরিবর্তনের কাজ হচ্ছে। ভূমি ব্যবস্থাপনা কাজে গতি আনতে এই ৩ শাখাকে একই মন্ত্রণালয়ের অধীনে আনার প্রয়োজনীয়তা রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।
বৈঠকে ৩০ জুন সমাপ্ত ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘সারাদেশের শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প’-এর ফলাফল বা লক্ষ্যমাত্রা অর্জন সর্ম্পকে পর্যালোচনা হয় এবং কমিটি এ-সংক্রান্ত্র কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করে। কমিটি গ্রামীণ জনপদে যেসব রাস্তা অবৈধ দখলে রয়েছে তা চিহ্নিত করার সুপারিশ করে।
বৈঠকের শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং আমিনুল ইসলাম অংশ নেন। 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের