গার্মেন্ট শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ১২:০৫আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১২:১৯

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমাবেশ গার্মেন্টে মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিকদের নামে করা মিথ্যা প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানায় সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।

মানববন্ধনে তিনি বলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে সাত হাজার ৪৫৮ জন শ্রমিকের নামে মামলা করা হয়েছে। এছাড়াও ১০৪টি কারখানা থেকে চাকরিচ্যুত করা হয়েছে ১২ হাজার ৪৩৬ জন শ্রমিককে। গ্রেফতার করা ৭৫ শ্রমিক জামিন পেলও প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। এর বাইরে নিহত এক শ্রমিকের পরিবার এখন পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি।

তার দাবি,শ্রমিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকুরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। এজন্য সংশ্লিষ্ট মালিক, সরকার, প্রশাসন ও বিজিএমইএ এর দৃষ্টি আকর্ষণ করছি।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম