‘প্রিপেইড মিটারে আমরা কোনও সুবিধা পাচ্ছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৪:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৪:৫৬

‘প্রিপেইড মিটারে আমরা কোনও সুবিধা পাচ্ছি না’ প্রিপেইড মিটারে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে প্রিপেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটি। রবিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে তারা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে সংগঠনের আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহজাহান সিকদার বলেন, ‘প্রিপেইড মিটারে প্রতি ১ হাজার টাকা রিচার্জে ২০ টাকা কমিশন দিতে হয়। প্রতিমাসে ভাড়া বাবদ ৪০ টাকা করে কেটে নেয়, কতদিন পর্যন্ত নিবে তা আমরা জানি না।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘প্রতি ১ হাজার টাকায় কত ইউনিট বিদ্যুৎ পাবো তা আমাদের জানা নাই, বোঝার কোনও উপায়ও নাই। ব্যালেন্স শেষ হয়ে গেলে ২০০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিলে তার বিপরীতে ৫০ টাকা সুদ দিতে হয়। প্রিপেইডের জন্য প্রতি মাসে ২০০ টাকা ভাড়া দিতে হবে এবং আগে যে মাদার মিটার আমরা কিনেছিলাম তা ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছিল। সেই টাকার বিনিময়ে প্রিপেইড মিটার দেওয়া হচ্ছে না। এছাড়াও প্রিপেইড মিটার লক হলে বারবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয় না। লক খুলতে হলে অফিসে ৬০০ টাকা জমা দিতে হয়।’
সংগঠনের আহ্বায়ক বলেন, ‘এই মিটার থেকে আমরা কোনও ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি না। তাই সরকারের কাছে আবেদন, প্রিপেইড মিটার আমরা চাই না। আমরা আগের মিটারেই ভালো আছি। মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টাকা পরিশোধ করে দিচ্ছি, তাহলে প্রিপেইড মিটারের কী দরকার?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ শহীদুল্লাহ, হাজী মোহাম্মদ হাফিজ উদ্দিন হাওলাদার, হাজী মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ বাহারানে সুলতান বাহার, মো. জামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের