গুলিস্তান শপিং কমপ্লেক্সের বকেয়া ভাড়া আদায়ের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৬:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৫২

সংসদীয় কমিটির বৈঠক রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনের বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের ইজারাদারের কাছে পাওনা ১ কোটি ১৯ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে আদায় করতে বলেছে সংসদীয় কমিটি। রবিবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
গত ৩ জুলাই সংসদীয় কমিটি বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তিতে নির্মিত এই ভবনসহ চট্টগ্রামের আগ্রাবাদের ‘টাওয়ার-৭১’ ও ‘জয় বাংলা বাণিজ্যিক ভবন’-এ অনিয়ম পায়।
বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনের বেজমেন্ট গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করে সংসদীয় কমিটি। কমিটি ওই শপিং কমপ্লেক্স পরিদর্শন করে। পার্কিংয়ের জন্য ভাড়া নিয়ে ওই ভবনের বেজমেন্টে গুদাম নির্মাণ করার তথ্যও পেয়েছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ওখানে যেন একটা লুটপাটের রাজত্ব চলছে। তার কাছে ১ কোটি ১৯ লাখ টাকা বকেয়া রয়েছে। ১ মাসের মধ্যে এই টাকা আদায় করতে বলা হয়েছে।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মুক্তিযুদ্ধের স্মৃতি নিদর্শন ও বধ্যভূমি সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স শহর থেকে বিচ্ছিন্ন স্থানে নির্মাণ না করে যথোপযুক্ত স্থানে নির্মাণের বিষয়ে আলোচনা হয়।
শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মইন উদ্দীন খান বাদল, রাজি উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম বীর উত্তম, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ অংশ নেন।

/ইএইচএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের