চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইবি শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ১৭:২৮আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৭:২৮

আহমেদ মিরাজ চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আহমেদ মিরাজের (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গেলে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। স্থানীয় শিক্ষক আব্দুল আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজের বাবার নাম মকবুল হোসেন। তিনি কাপাইকাপ আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক।
এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেখতে শত শত নারী-পুরুষ ভিড় করছেন। এ সময় নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।

আব্দুল আউয়াল বলেন, ‘এভাবে একজন মেধাবী ছাত্রের মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আমাদের।’

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান