সায়েন্স ল্যাবের ঘটনা বড় হামলার টেস্ট কেস হতে পারে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯

ওবায়দুল কাদের

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা বড় কোনও হামলার টেস্ট কেস হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গোয়েন্দাদের কাছ থেকে জানা গেছে, এটি একটি রিমোট কন্ট্রোল হামলা। বিষয়টি গোয়েন্দারা দেখছেন, তদন্ত চলছে। পুলিশের তৎপরতাও বেড়েছে। এটি টেস্ট কেস হতে পারে। হয়তো বড় ধরনের কোনও হামলার পরিকল্পনা আছে।’

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশে জঙ্গি আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘অবশ্যই জঙ্গি আছে। তারা দুর্বল হয়েছে, নির্মূল হয়েছে—এ কথা তো আমরা বলিনি। জঙ্গি সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা।’

পুলিশ বলছে দেশে কোনও আইএস  নেই, অথচ সায়েন্স ল্যাবের ঘটনার দায় শিকার করেছে আইএস। এ বিষয়ে জানতে চাইলে  মন্ত্রী বলেন,  ‘আইএস  আছে কিনা বা এগুলো আইএসের নাম দিয়ে অপপ্রচার কিনা, তা দেখা দরকার। চূড়ান্ত প্রতিবেদন না পেলে আমি এ বিষয়ে বলতে পারবো না।’

সায়েন্স ল্যাবের হামলায় স্থানীয় সরকারমন্ত্রী টার্গেট ছিলেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আমাকে জানিয়েছেন—কালকের (শনিবারের) ঘটনায় মন্ত্রী টার্গেট ছিলেন না।’

/এসআই/আইএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম