প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা, তবে বিএনপির জন্মই অবৈধ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩২

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে অভিনন্দন। তবে বিএনপির জন্ম হয়েছে অবৈধভাবে। জিয়ার ক্ষমতা দখলের মধ্য দিয়ে অন্য দলের উচ্ছিষ্ট নেতাদের নিয়ে উচ্ছিষ্ট দল গঠন করেছেন তিনি। এরই নাম বিএনপি।’

রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি। বিএনপির নেতৃত্বে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। গত ১০ বছর বিএনপি যেভাবে জঙ্গি ও সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেট্রোল বোমা হামলা চালিয়েছিল তা দেশের মানুষ ভোলেনি। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে বলবো, তারা মানুষের কাছাকাছি যেতে জঙ্গি ও সন্ত্রাস পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরে আসে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকেও সমাবেশের অনুমতি দিতো না। ২১ আগস্ট সমাবেশের অনুমতি দিয়েছিল মধ্যরাতে। যাতে আমরা মঞ্চ বানাতে না পারি। সে কারণে আমরা ট্রাকের ওপর সমাবেশ করেছিলাম। তারা এমন জায়গায় আমাদের সমাবেশের অনুমতি দিয়েছিল, যাতে ভবন থেকে গ্রেনেড ছোড়া যায়।’

আরও পড়ুন:

‘বাংলাদেশে আইএস বলে কিছু নেই’

/এসআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম