‘বাংলাদেশে আইএস বলে কিছু নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৫

হাছান মাহমুদ বাংলাদেশে আইএস বলে কিছু নেই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে আইএস বলতে কিছু নেই। গাড়ির চাকা বার্স্ট হলেও বলে আইএস করেছে। আবার ককটেল বিস্ফোরণ হলেও বলে আইএস করেছে। কারা যে এগুলো ছড়ায় আমরা জানি না।’

শনিবার রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর হামলায় দায় স্বীকার করে আইএসের দেওয়ার বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। 

গাড়িচাপায় পা হারানো কৃষ্ণা রানী প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কৃষ্ণার ওপর গাড়ি তুলে দেওয়া অত্যন্ত মর্মান্তিক। আমি শুনেছি তিনি নাকি রাস্তার সাইডেই ছিলেন। সে কারণে আমি গাড়ির মালিকদের বলবো, যাতে তারা কোনও হেলপার দিয়ে গাড়ি না চালান। যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তাদের বিচার হোক, সেটি আমি চাই।’

তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক গুজব ছড়ানো হয়। আমি চাই সামাজিক যোগাযোগমাধ্যমেই এর সমাধান হোক।’

/এসআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম