মশক নিধনে বরাদ্দ বাড়ালো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২

এডিস মশা (ছবি: ইন্টারনেট) ২০১৯-২০ অর্থবছরের বাজেটে মশক নিধন কার্যক্রমে বরাদ্দ বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কাজে ৪৯ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগের অর্থবছরে যা ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা। মশক নিধনে ১৮২ শতাংশ ব্যয় বাড়ানো হয়েছে।

নতুন অর্থবছরে মশক নিধনের যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি টাকা, যা গত অর্থবছরে বরাদ্দ ছিল দুই কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি টাকা। আর বর্জ্য ব্যবস্থাপনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৬ কোটি টাকা।

এছাড়া পরিবেশ উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ টাকা। ডিএনসিসি`র বাজেট ঘোষণা

২০১৯-২০ অর্থবছরের জন্য মোট তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মধ্যমে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটা মেয়রের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম এবং এই মেয়াদের শেষ বাজেট।

প্রস্তাবিত বাজেট পেশ করার সময়ে ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৮২২ কোটি ৬৩ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদনের ঘোষণা দেওয়া হয়েছে। গত অর্থবছরে ডিএনসিসির এ বাজেট ছিল দুই হাজার ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকা। আর বাজেট বাস্তবায়ন হয়েছে ৭০ দশমিক ৯৯ শতাংশ।

/এসএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম