শিশু-কিশোরদের জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে হবে: তথ্যমন্ত্রী

বংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের শিশু-কিশোরদের জঙ্গিবাদ, মৌলবাদ ও মাদকাসক্তি থেকে মুক্ত রেখে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে।’ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘খেলাঘর ঢাকা মহানগর উত্তর’ আয়োজিত সম্মেলনে তিনি এই আহ্বান জানান।     

ড. হাছান মাহমুদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, তা বাস্তবায়নে আজকের এই শিশু-কিশোরদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানায় কেবল পৌঁছেই যাবে না, ঠিকানাও অতিক্রম করতে পারবে। আজ বাংলাদেশের উন্নয়ন দেখে আক্ষেপ করে পাকিস্তান। আর ভবিষ্যতে সমগ্র বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখবে এ দেশের বিস্ময়কর অগ্রগতি।’

খেলাঘর মহানগর উত্তরের সভাপতি  অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহমেদ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে