রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪১

বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, ছবি- বাসস রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য তার ১০ দিনের সফর শেষে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রাবার্ট চ্যাটারসন ডিকসন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, কেবিনেট ডিভিশনের সচিব (সমন্বয় ও সংস্কার), পররাষ্ট্র সচিব (মেরিটাইম) এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।

এর আগে রাষ্ট্রপতি রবিবার লন্ডন সময় বিকাল ৬টা ৪০ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এর আগে গত ৩১ আগস্ট ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আব্দুল  হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকেই তিনি লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে