সংসদে বিরোধীদলীয় নেতা রওশন, উপনেতা জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৮

রওশন এরশাদ ও জি এম কাদের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও উপনেতা হিসেবে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (৯ সেপ্টেম্বর) সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে রবিবার (৮ সেপ্টেম্বর)।

এর আগে জিএম কাদের এ পদ দু’টিতে স্বীকৃতি দিতে স্পিকারকে অনুরোধ করেন।

প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়,সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ মোতাবেক (লালমনিরহাট-৩) গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে রিরোধীদলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন। আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদটি শূন্য হয়। এ পদে নিয়োগ নিয়ে রওশন ও জিএম কাদেরপন্থীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে জিএম কাদের বিরোধীদলীয় নেতার স্বীকৃতি পেতে স্পিকারকে চিঠি দেন। পরদিন রওশন এরশাদ পাল্টা চিঠি দিয়ে ওই চিঠির বিষয়ে ব্যবস্থা না নিতে অনুরোধ করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে দল বিভক্তির উপক্রম হয়। পরে দু’পক্ষের প্রতিনিধিরা বৈঠক করে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ও রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা নির্বাচনের মাধ্যমে সমস্যার সুরাহা হয়।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম