শিগগিরই সদরঘাট ও কেরানীগঞ্জের মধ্যে চালু হবে ওয়াটার বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৬

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যাত্রীসাধারণের দুর্ভোগ লাঘবে বুড়িগঙ্গা নদী পারাপারে সদরঘাট ও কেরানীগঞ্জের মধ্যে শিগগিরই চারটি ওয়াটার বাস চলাচল করা হবে। বৃহস্পতিবার  (১২ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৈঠকে অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ ও বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে বিআইডব্লিউটিসির সব যাত্রীবাহী জাহাজ ও ফেরি সার্ভিসে যাত্রীসেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংস্থার-স্থাবর সম্পত্তির যথাযথ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, বিআইডব্লিউটিসির চারটি কন্টেইনার জাহাজ এমভি উদয়ন, এমভি উদ্দীপন, এমভি উত্তরণ ও এমভি উন্নয়ন এক্সপ্রেস ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি ২০১৯ সালের ৩১ আগস্ট পর্যন্ত গত আট মাসে সাড়ে চার কোটি টাকা আয় করেছে। এই সময়ে জাহাজগুলোর অপারেশনাল ব্যয় হয়েছে দু’ কোটি ৪০ লাখ টাকা। জাহাজ চারটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫১ কোটি টাকা। কন্টেইনার জাহাজগুলোর নিয়মিত সার্ভিস পরিচালনার মাধ্যমে আয় বৃদ্ধির ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আরও জানানো হয়, বিআইডব্লিউটিসি ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৯-এর আগস্ট পর্যন্ত ছয়টি ফেরিরুটে ওয়েব্রিজ স্কেল (ওজন মাপার স্কেল) থেকে ৯৭ কোটি টাকা এবং রেকার থেকে ২০১৯-এর আগস্ট মাসে এক কোটি টাকা আয় করেছে। বিআইডব্লিউটিসি ২০১৮-১৯ অর্থবছরে ১০টি ফেরি রুটে ৩০ লাখ ৪৮ হাজার ৬২৯টি বাস, ট্রাক ও হালকা যানবাহন পারাপার করেছে। বর্তমানে ৪৫টি ফেরি চালু রয়েছে। আরও ১২টি ফেরি সংগ্রহ ও ১৯টি নতুন ফেরি রুট সমীক্ষার কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, বিআইডব্লিউটিসির ১২টি ওয়াটার বাস রয়েছে। এর মধ্যে একটি ওয়াটার বাস বুড়িগঙ্গায় পর্যটন কাজে ব্যবহারের জন্য একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে চার্টার প্রদান করা হয়েছে। বাকি ১১টি গাবতলী থেকে ওয়াইজঘাট ও নারায়ণগঞ্জ থেকে টঙ্গি রুটে চলাচল করছে। সেগুলোর মধ্য থেকে চারটি ওয়াটার বাস সদরঘাট ও কেরানীগঞ্জের মধ্যে বুড়িগঙ্গা নদী পারাপারে ব্যবহৃত হবে।

পরে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করেন।

 

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স
ফের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন