ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত

ফরিদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ১৯:১২ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৪২

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর আছড়ে পড়েছে। এতে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।

জানা গেছে, বাবার বাড়ি মাগুরা জেলার মোহম্মদপুর থেকে প্রাইভেটকারযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সুমির পরিবার। এ সময় বিপরীত দিক থেকে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তার ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের এসআই আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সর্বশেষ খবর
আদালত ‘চাঁদাবাজি’ বলার পর ক্যানসারের ওষুধের দাম কমাচ্ছে ভারত
আদালত ‘চাঁদাবাজি’ বলার পর ক্যানসারের ওষুধের দাম কমাচ্ছে ভারত
মেঘালয়ের পাহাড়ে প্রাকৃতিক জলস্লাইড ঘিরে পর্যটকদের মুগ্ধতা ও উদ্বেগ
মেঘালয়ের পাহাড়ে প্রাকৃতিক জলস্লাইড ঘিরে পর্যটকদের মুগ্ধতা ও উদ্বেগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত