রংপুর-৩ আসনের উপনির্বাচন পেছানোর দাবি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৭

নির্বাচন কমিশন

রংপুর-৩ আসনে ফের ভোট পেছানোর দাবি করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ভোটগ্রহণের দিন হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমীর দিন পড়ায় এ দাবি তুলেছে তারা। পরিষদের পক্ষ থেকে কমিশনে এ বিষয়ে আবেদন করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর জমা দেওয়া হয়েছে।

চিঠিতে ভোটের দিন শারদীয় দুর্গা উৎসবের ‘মহাসপ্তমী’ পড়ায় ভোটে অংশ নেওয়া তাদের পক্ষে দুরূহ বলে উল্লেখ করা হয়। ওই আসনে ভোট না পেছালে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বর্জনের হুমকিও দেওয়া হয়। এই উপনির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘রংপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ৫ অক্টোবর থেকে সরিয়ে শারদীয় দুর্গা উৎসবের পর অন্য যেকোনও দিন পুনর্নির্ধারণ করার অনুরোধ করছি।’

নির্বাচন কমিশনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারক লিপি

এর আগে ১ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ আজ ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণের তারিখ আগামী ৫ অক্টোবর।

এর আগে পূজা উদযাপন পরিষদের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর ইসি সচিব মো. আলমগীর জানান, রংপুর-৩ আসনের ভোট পেছানো হবে না। নির্ধারিত সময়ে ভোট হলে নির্বাচনি এলাকার সবার জন্য সুবিধা হবে। ভোট পেছাতে গেলে সবার কাজে অসুবিধা হবে; সম্পৃক্ত সবার সুবিধার চেয়ে অসুবিধাই বাড়বে। এছাড়া, আমাদের ১০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন শেষ করতে হবে।

তিনি বলেন, ‘পূজা উদযাপন পরিষদের আবেদন কমিশন পর্যালোচনা করেছে। সব বিবেচনা করে কমিশন ভোটের তারিখ না পেছানোর বিষয়ে একমত হয়েছে যে, ঘোষিত তফসিলে ভোট হবে।

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম