বিমানের মুনাফা ছাড়া আমার অন্য কোনও এজেন্ডা নেই: মোকাব্বির হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিমানের এমডি মোকাব্বির হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন। তিনি বলেন, ‘বিমানের মুনাফা ছাড়া আমার অন্য কোনও এজেন্ডা নেই।’ বুধবার (১৮ সেপ্টেম্বর)  বিমানের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, রবিবার মোকাব্বির হোসেন বিমানে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। 

বিমানের নতুন এমডি বলেন, ‘আমি এখানে যোগ দিয়েছি এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করার জন্য। নিয়ম অনুযায়ী ব্যবসা ভালো করার চেষ্টা করবো। আজ যে অবস্থায় আছি, বিদায়কালেও সেই জায়গায় থাকবো। আমার হাইড অ্যান্ড সিক কিছু নেই। সবকিছুই ট্রান্সপারেন্ট।’ তিনি আরও বলেন, ‘আমার মেধা, জ্ঞান ও শ্রম দিয়ে যেটি ভালো, তার সর্বোচ্চটা করার চেষ্টা করবো।’  

দুর্নীতি বন্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোকাব্বির হোসেন বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। অনেকেরই শাস্তি হচ্ছে, আরও অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে, বিচারাধীন সব বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।’

নতুন আসা বোয়িং নিয়ে বিমান আগের পরিকল্পনা অনুযায়ী চলবে কিনা, এমন প্রশ্নের জবাবে মোকাব্বির হোসেন বলেন, ‘বোয়িং নিয়ে করা পুরনো পরিকল্পনা সংশোধন করতে হবে। কারণ, এই খাতে প্রতিনিয়তই প্রকৌশল পাল্টাতে হয়। এটাই এই খাতের নিয়ম।’ তিনি বলেন, ‘এই খাতের প্রথম বিষয়ই হচ্ছে—নিরাপত্তা। এরপর যাত্রীদের সময়মতো সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। যাত্রীসেবার মান বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ যাত্রীরা যেন আরামে ভ্রমণ করতে পারেন, সেটিও তিনি উল্লেখ করেন।

/সিএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের