ক্যাসিনো-মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) ক্যাসিনো, জুয়া, মাদক, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। চলমান অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, শুক্রবার (২০) যুক্তরাষ্ট্র যাওয়ার আগের দিন বৃহস্পতিবার এ বিষয়ে কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। তিনি বিভিন্ন বাহিনীর প্রধানকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

সূত্রমতে, এ সময় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় ক্যাসিনো, জুয়া, মাদক, টেন্ডারবাজি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী