ক্যাসিনোর সঙ্গে জড়িত আ.লীগ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৪

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু আওয়ামী লীগ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে জড়িত নেতারা ফাঁকি দিয়ে যেন দেশের বাইরে চলে যেতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তারা বিষয়টি নজরদারিতে রেখেছে।’
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছিলেন, বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ক্যাসিনো পরিচালনার জন্য অনুমতি দেওয়া হবে কি হবে না, সেটি সরকার বা দলের শীর্ষ পর্যায়ে কোথাও আলোচনা হয়নি। কাজেই এই বিষয়টি আমি জানি না।’
বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার বিষয় জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নির্মাণে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু নানা জটিলতার কারণে তা নেওয়া হয়নি। এখন নতুন করে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। তারা সড়ক নিরাপত্তায় সহায়তা দিতে চায়। ঝিনাইদহ থেকে হাটিকুমরুল (১৬০ কি.মি.) ও ঝিনাইদহ থেকে ভোমরা (১০০ কি.মি.) এই দুটি ২৬০ কি.মি. রাস্তা তারা ফোর লেন করে দিতে চায়। তারা এই প্রস্তাব দিয়েছে। আমরা যদি তাদের প্রস্তাব গ্রহণ করি, তাহলে তাদের ফিরতি চিঠি লিখবো।’

/এসআই/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম