‘যারা এদেশে ক্যাসিনো চালু করেছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৭

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলাদেশে যারা ক্যাসিনো চালু করেছিলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে মহানগর নাট্যম‌ঞ্চে ইউনাইটেড ইসলা‌মিক পা‌র্টি আয়োজিত ওলামা-মাশা‌য়েখদের ‘জ‌ঙ্গিবাদবি‌রোধী মহাসমা‌বেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু মদ, জুয়া, হাউজি বন্ধ করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে সে‌টি আবার চালু করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু এদেশে মির্জা আব্বাস,সাদেক হোসেন খোকা, মোসা‌দ্দেক হোসেন ফালুসহ বিএন‌পি নেতারাই ক্যাসিনো চালু করেন।’

তিনি বলেন, ‘আমি মনে ক‌রি যারা এসব চালু করেছেন চলমান অভিযানে তাদেরও আইনের আওতায় আনা উচিত। যারা এসব চালা‌চ্ছেন এবং চালু করেছেন তারাও দায় এড়া‌তে পা‌রেন না।’
বিএন‌পি মহাস‌চিবের উদ্দেশে হাছান মাহমুদ ব‌লেন, ‌‘কথা না ব‌লে যারা ক্যা‌সি‌নো চালু ক‌রে‌ছেন তা‌দের দল থে‌কে ব‌হিষ্কার করুন। তা‌দের‌ দ‌লের পদ থে‌কে স‌রিয়ে দিন।’

ওলামা মাশা‌য়েখ‌দের উদ্দেশে তিনি ব‌লেন, ‘আওয়ামী লীগ সরকার ইসলা‌মের জন্য য‌ত কাজ ক‌রেছে আর কোনও সরকার তা করেনি। শ‌ত বছরের পুরনো দা‌বি কওমি সনদের স্বীকৃ‌তি এত‌দিন পূরণ হয়‌নি। এ দা‌বি পূরণ ক‌রে‌ছে আওয়ামী লীগ সরকার।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও বিএন‌পি সরকারই বাংলা‌দেশ‌কে জ‌ঙ্গিবা‌দের অভয়ার‌ণ্যে প‌রিণত করেছে। জ‌ঙ্গিবাদ‌কে জ‌ঙ্গিবাদ বল‌বেন। কিন্তু ইসলা‌মি জঙ্গিবাদ বলবেন না। ইসলাম কখ‌নও জ‌ঙ্গিবাদ‌ সমর্থন ক‌রে না।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের