বিএনপির ‘গ্রাম সরকার’ গ্রামের মূল্যবোধ ধ্বংস করেছে: এলজিআরডি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৪

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি গ্রাম সরকার করে গ্রামের মূল্যবোধকে ধ্বংস করেছে। দলটি গণতন্ত্রের কথা বলে অথচ তাদের জন্ম সেনাবাহিনীর পোশাকে। বিশ্ববিদ্যালয়ে অস্ত্র সরবরাহ করে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম।’
সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মানুষ থাকবে কি থাকবে না সেটা দেখার বিষয় না— এমন মনমানসিকতা নিয়ে যে দল রাজনীতি শুরু করেছিল আজকে তারা দুমড়ি খেয়ে পড়ে আছে। আবারও কোনোভাবে ক্ষমতায় গিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেছিল তারা। এই দেশটা যখন পাকিস্তানের চেয়ে খারাপ হয়ে যাবে তখন তাদের আত্মতৃপ্তি আসবে।
তাজুল ইসলাম বলেন, এ দেশের মানুষ আশা করে তারা উন্নত জীবনের মালিক হবেন, এ দেশে ন্যায়প্রতিষ্ঠা হবে। এসবের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে তারা নেতৃত্ব দিচ্ছেন বংশের রাজনীতির। তারা ২০০১ সালে ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছে, ৬৪ জেলায় একযোগে বোমা মেরেছে, ময়মনসিংহে সিনেমা হলে বোমা মেরে একসঙ্গে ২২ জনকে হত্যা করেছে। এগুলো হচ্ছে তাদের ক্ষমতায় থাকার নমুনা।
দেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দুর্নীতি উচ্ছেদ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী প্রমুখ।

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম