উন্নত বাংলাদেশের পথে এগিয়ে চলছে দেশ: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৭

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’, দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য ঘাটতির দেশকে করেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। এখন স্বপ্ন দেখাচ্ছেন উন্নত বাংলাদেশের- সে যাত্রায় অদম্য গতিকে এগিয়ে চলছে দেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন (বিবি)’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, এক সময় বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে। শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তিনি বাঙালি জাতিকে নতুন এক আশা দেখিয়েছেন। তা হলো- বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করা। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তার হাত ধরেই।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভার মূল বিষয় ছিল ‘বাঙালির প্রদীপ শিখা তুমি; তোমার তুলনা কেবল তুমিই।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারী। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মো. দেলোয়ার হোসেন ও সিলেট মেডিক্যাল কলেজের উপ-পরিচালক ফাহিমা আক্তার মনি।

 

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম