খুলনায় দু’দিনের সফরে রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ০৯:১২আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:৪৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দিনের সফরে মঙ্গলবার (১ অক্টোবর) খুলনা গেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে খুলনার খালিসপুরের বিএনএস বেস তিতুমীর হেলিপ্যাডে পৌঁছায়।
চিফ অব নেভি স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ নেভাল ফ্যামেলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিএনএফডব্লিও) সভাপতি ড. আফরোজা আওরঙ্গজেব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বুধবার (২ অক্টোবর) দুপুরে তিতুমীরে অ্যাওয়ার্ডিং অব ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন। এছাড়া তিনি নৌবাহিনীর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
খুলনা সফরের সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে রয়েছেন। বিকালে তার ঢাকায় ফেরার কথা। খবর বাসস।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ