ফোন করে শেখ হাসিনার চিকিৎসার খোঁজ নিলেন ইমরান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৮:৪২আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২ অক্টোবর) বিকালে শেখ হাসিনাকে ইমরান খান এই ফোন দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ৪ দিনের সফরে ভারত যাচ্ছেন। শেখ হাসিনা ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের