আ.লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যোন্নয়ন হয়: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৭:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:২২





আ.লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যোন্নয়ন হয়: তাজুল ইসলাম দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে পারলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর গাবতলী বেড়িবাঁধের বড়বাজার এলাকায় সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টার উদ্বোধন ও ২০১৯ সালের ঢাকা জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। সবাই সম্মিলিতভাবে দুর্নীতি সমূলে উৎপাটন করতে পারলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের ভাগ্যোন্নয়ন হয় দাবি করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে শুধু দুর্নীতি-লুটপাটই করেনি, তারা বারবার দেশকে ক্ষত-বিক্ষত করেছে।’ তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মুজিবনগর সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে ঢাকা জেলা পরিষদের উদ্যোগে শূন্য দশমিক ৮৪ একর জমির ওপর প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে কনভেনশন সেন্টার নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান বক্তব্য দেন।

/এসএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম