এনআরসি নিয়ে মোদির আশ্বাসে সন্তুষ্ট প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ০৯:১১আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৫৪

ভারতের নাগরিক তালিকা-এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারত সফররত অবস্থায় শেখ হাসিনা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, জাতিসংঘ অধিবেশনে পার্শ্ববৈঠকে মোদির সঙ্গে কথা হয়েছে তার। এবং নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়া কিছু নেই।

এনআরসি নিয়ে মোদির আশ্বাসে সন্তুষ্ট প্রধানমন্ত্রী কয়েক দফায় খসড়া তালিকা প্রকাশের পর গত ৩১ আগস্ট (শনিবার) প্রকাশিত হয় ভারতের আসাম রাজ্যের পূর্ণাঙ্গ নাগরিক তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। তাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ বিধানসভা নির্বাচন এবং ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ইশতেহারে অন্যতম ইস্যু ছিল নাগরিক তালিকা চূড়ান্ত করা।

গত সপ্তাহে নিউ ইয়র্কে মোদিকে প্রধানমন্ত্রী বলেছিলেন, এনআরসি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জবাবে মোদি বলেছিলেন, ভারত ও বাংলাদেশের দারুণ সম্পর্ক। এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হয় তিনি নরেন্দ্র মোদির আশ্বাসে সন্তুষ্ট কিনা। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। আমি কোনও সমস্যা দেখি না। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা হয়েছে আমার। সবকিছু ঠিকই আছে।’ শনিবার নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে শেখ হাসিনার।

বৃহস্পতিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর। আগামী ৫ অক্টোবর দিল্লিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। একই দিনে তিনি ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ৬ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন আবাসে সাক্ষাৎ করবেন।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের