সমালোচনার পাশাপাশি অগ্রগতি তুলে ধরুন, গণমাধ্যমকে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ২২:৫৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২৩:০৮

এনবিএ-এর অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সরকারের সমালোচনার পাশাপাশি উন্নয়ন-অগ্রগতির সংবাদ তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (৪ অক্টোবর) ঢাকা ক্লাবে টেলিভিশন সংবাদ উপস্থাপকদের সংগঠন ‘নিউজ ব্রড কাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এনবিএ)-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সমাজের সঠিক চিত্র তুলে ধরবে, অসঙ্গতি তুলে ধরবে, দর্পণ হিসেবে কাজ করবে। একইসঙ্গে গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অর্জনগুলো হয়েছে, তা তুলে ধরা। অবশ্যই গণমাধ্যম সরকারের সমালোচনা করবে, আমরা তা চাই। তবে সমালোচনার পাশাপাশি অগ্রগতিও তুলে ধরার অনুরোধ করছি।’
হাছান মাহমুদ বলেন, ‘দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। ‘৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয়। গত সাড়ে ১০ বছরে বেসরকারি টেলিভিশনের সংখ্যা বেড়েছে। সাড়ে ১০ বছর আগে এর সংখ্যা ছিল ১০টি। এখন সম্প্রচারে আছে ৩৩টি। লাইসেন্স দেওয়া আছে ৪৫টির। পশ্চিম বাংলাতেও এত টেলিভিশন নেই। পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।’
অনুষ্ঠানে এনবিএ-এর নবনির্বাচিত কমিটির সভাপতি মুমতাহিনা রীতু এবং সাধারণ সম্পাদক জাবেদ কারদার বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক