পূর্ব প্রস্তুতি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমায়: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ২২:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:২৩

পূর্ব প্রস্তুতি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমায়: ত্রাণ প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, পূর্ব প্রস্তুতি যেকোনও দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখে। দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে মহড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত এক মহড়ায় তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এনামুর রহমান বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ। আগাম সতর্কবার্তা দুর্যোগে ঝুঁকি বা জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে।
তিনি বলেন, সরকার দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করেছে। সেগুলো সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাপান সরকার ও জাইকার টেকনিক্যাল সহযোগিতায় বাংলাদেশে শিগগিরিই ভূমিকম্প-সহনীয় দেশে পরিণত হবে। এ লক্ষ্যে জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে জানান তিনি।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী