স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ০৮:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৯:০১

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার (১১ অক্টোবর) রাতে দেশে ফিরেছেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ শুক্রবার রাতে একথা জানিয়েছেন।
তিনি জানান, বিমানবন্দর থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি বাসায় যাবেন। ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরও সফরসঙ্গী হিসেবে ছিলেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তার স্বাস্থ্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাসার রিজভী সাংবাদিকদের জানান, বাইপাস সার্জারি শেষে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি হয়েছে। ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের